Header Ads

ডেনমার্কের জালে গোল উৎসবের মাধ্যমে শেষ আটে ব্রাজিল

প্রথম দুই ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর রিও অলিম্পিক ফুটবলে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে তাদের জয়ের কোনো বিকল্প ছিল না। তবে শুধু জয় নয়, গ্যাব্রিয়েল বারবোসার জোড়া গোল আর গ্যাব্রিয়েল জেসাস ও লুয়ানের একটি করে গোলে আজ ডেনমার্ককে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেইমারের দল।


একই গ্রুপে আজ দক্ষিণ আফ্রিকা-ইরাক ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় এই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে ব্রাজিল ও ডেনমার্ক। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে, আর ডেনমার্ক মুখোমুখি হবে নাইজেরিয়ার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.