মোস্তাফিজের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বিসিবি সভাপতি পাপন
মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার বিস্তারিত বুঝে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গত রাতেই ইংল্যান্ডের পথে রওনা হয়ে গেছেন। একই ফ্লাইটে একই গন্তব্যে গেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসানও।
তবে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে(ইসিবি) আশ্বস্ত করতেই বোধ হয় যাচ্ছেন নাজমুল হাসান। যদিও বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বললেন ভিন্ন কথা।
জালাল ইউনুস বলেন, ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকদল তো ১৭ আগস্ট আসছেই। কাজেই এখন তিনি ইসিবির সঙ্গে আলোচনা করতে যাবেন কেন? তা ছাড়া এসব তো হুট করে হয়ও না। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটি তিনি নেননি। তিনি শুধুই মোস্তাফিজকে দেখতে ইংল্যান্ডে যাচ্ছেন। বৃহস্পতিবার অস্ত্রোপচারের আগে-পরে উনি মোস্তাফিজের পাশে থাকতে চান। অস্ত্রোপচার হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানি।
Post a Comment