সবার আগে প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ
জিতলেই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যাবে সানরাইজার্স হায়দরাবাদের। এমন সমীকরণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মোকাবিলায় নামে মুস্তাফিজরা। কিন্তু লক্ষ্যটা বিশাল, জিততে হলে ১৮০ রান করতে হবে। এই বিশাল লক্ষ্য তাড়া করেও জিতেছেন
যুবরাজ-ওয়ার্নাররা।
রোববার মোহালিতে আসরে নিজেদের ১২তম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলেন তাঁরা। দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচে হারলেও মুস্তাফিজদের শেষচারে ওঠার পথে খুব একটা বাধা হবে না।
হায়দরাবাদের দারুণ এই সাফল্যের পেছনে অন্যতম অবদান বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজের। গত বছর জাতীয় দলের জার্সি গায়ে সাড়া জাগানো অভিষেকের পর প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েও বাজিমাত করেছেন ২০ বছর বয়সী এই পেসার। ১২ ম্যাচে বোলিং করে তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অন্তত ১০ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের ইকোনমি রেটই সবচেয়ে কম (৬.৬৬)।
Post a Comment