শিখর ধাওয়ান বলেন, ‘মুস্তাফিজ একজন গ্রেট বোলার।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে সতীর্থ শিখর ধাওয়ানের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

গতকাল রোববার হায়দরাবাদ ৮৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এদিন মুস্তাফিজ তিন ওভার বল করে ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। চতুর্থ ওভারটি করার সুযোগই পাননি তিনি। এর মধ্যেই মুম্বাইয়ের ইনিংস ৯২ রানের গুটিয়ে যায়। হায়দরাবাদের ১৭৭ রানের জবাবে ৮৫ রানে হেরে যায় মুম্বাই।
শিখর ধাওয়ান বলেন, ‘মুস্তাফিজ একজন গ্রেট বোলার। তাঁর ক্রিকেট সেন্স ভালো। মুস্তাফিজ দারুণ মেধাবী বোলার। শুরুর দিন থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট বড় প্রভাব ফেলেছেন এবং এটা অব্যাহত রেখেছেন। আপনারা তাঁর স্লোয়ার, ইয়র্কার ডেলিভারি দেখেন, সেগুলো দারুণ কোয়ালিটির। তিনি সব ধরনের ডেলিভারি দিতে পারেন।’
Post a Comment