Header Ads

আর ১ উইকেট পেলেই শীর্ষে চলে আসবেন মুস্তাফিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক বোলিং চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বল হাতে যেমন উইকেট তুলে নিচ্ছেন তেমনিভাবে রান খরচায় যথেষ্ট মিতব্যয়ীতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এ বছরের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজের। শুরু থেকেই আইপিএলের পুরো দৃষ্টিটা নিজের দিকে নিয়ে নিতে
পর্যন্ত দলের সেরা বোলার তিনি। ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এ কাটার মাস্টার। সমান সংখ্যক উইকেট লাভ করেছেন ভুবনেশ্বর কুমারও। তবে এভারেজ এবং ইকনোমিক রেটের কারণে ভুবনেশ্বরের চেয়ে এগিয়ে রয়েছেন মুস্তাফিজ।
এবারের আইপিএলে উইকেট সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। প্রথমে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকলুহান। উভয়েই ১০ ম্যাচ খেলে ১৪ উইকেট লাভ করেছেন।
অন্যদিকে ১৩ উইকেট পাওয়া মুস্তাফিজ খেলেছেন ৯ ম্যাচ। আর ১ উইকেট পেলেই শীর্ষে চলে আসবেন মুস্তাফিজ। কেননা এভারেজ এবং ইকনোমি রেটে রাসেল এবং ম্যাকলুহানের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন এ টাইগার বোলার।
আগামীকাল মঙ্গলবার পুনের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স। ওই ম্যাচেই ১ উইকেট পেলেই বোলিংয়ে শীর্ষে চলে আসবেন তরুণ এ বাঁহাতি পেসার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.