Header Ads

‘‘ইয়র্কার, কাটার সব কিছুই এর মধ্যে আয়ত্ত করে ফেলেছে ছেলেটা - মনোজ প্রভাকর

মুস্তাফিজের প্রশংসায় যা বললেন মনোজ প্রভাকর


এবার মুস্তাফিজুরের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার মনোজ প্রভাকর। তার মতে, সুইংকে এই বাংলাদেশি পেসার শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।
কলকাতার দৈনিক আনন্দবাজারকে প্রভাকর জানিয়েছেন, মুস্তাফিজুরের কব্জির অসাধারণ ব্যবহার আর ক্লিন অ্যাকশনে মুগ্ধ তিনি।
মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে তার ভবিষ্যত নিয়ে প্রভাকর বলেছেন, ‘‘ইয়র্কার, কাটার সব কিছুই এর মধ্যে আয়ত্ত করে ফেলেছে ছেলেটা, মাথা ঠিক রাখতে পারলে এই ছেলেকে আটকানো মুশকিল।’’
শুধু প্রভাকরই নন এর আগে ক্যালিস, মুরালীধরনের মত কিংবদন্তীরাও এই ম্যাজিক বোলারের প্রশংসায় মেতে ছিলেন।
আর সাউথ আফ্রিকার ডেল স্টেইনতো পাকিস্তানী কিংবদন্তী ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছেন 'দ্য ফিজ' খ্যাত মুস্তাফিজের মধ্যে।
ফিজ যখন আইপিএল মাতাচ্ছেন তখন বিগ ব্যাশ লিগেও শুরু হয়ে গেছে ওয়ান্ডার বয় কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আলোচনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.