Header Ads

মুস্তাফিজুর রহমানকে পেতে চাইছেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস।


দ্রুত মুস্তাফিজুর রহমানকে পেতে চাইছেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস। মার্চে সাসেক্সের হয়ে খেলার কথা চূড়ান্ত করেন মুস্তাফিজ।
ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি এবং আগস্টে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে টাইগার পেইস সেনসেশনকে পাওয়ার কথা সাসেক্সের। তবে আইপিএলের ক্লান্তিকর শিডিউলের পর সাসেক্সে দেরিতে যোগ দিতে পারেন মুস্তাফিজ । বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে লাগাতার ক্রিকেটের মধ্যে রাখতে চায়না বিসিবি। সূচি অনুযায়ী আইপিএলে হায়দরাবাদ ফাইনালে উঠলে ২০ মে ও ১ জুন ন্যাটওয়েস্ট টি টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছেনা সাসেক্স। এছাড়া আইপিএল শেষে বাংলাদেশ ফিরলে ভিসা সংক্রান্ত কাজে ইংল্যান্ডে পৌছানো আরো পিছিয়ে যেতে পারে মুস্তাফিজের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.