মিরাজে মুগ্ধ হয়ে মঈন আলী যা বললেন
ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে স্বপ্নের অভিষেকে ইচ্ছেমতো বলকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশী সম্ভাবনাময় তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তার অসাধারণ নৈপূন্যতায় নিজের মুগ্ধতার কথা জানাতে ভুলেননি ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার মঈন আলী।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি
বলেন, অসাধারণ দক্ষতার সঙ্গে মিরাজ বলের কারুকাজ দেখিয়েছেন। তিনি যেভাবে বলে ফ্লাইট দিয়েছেন, বাউন্স করিয়েছেন তা সত্যিই অসাধারণ। তিনি তার ইচ্ছেমতো বলের উপর নিয়ন্ত্রণ করেন। এই মিরাজের একটি বলেই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মঈন আলী।
আউট হওয়ার আগে ১৭০ বলে খেলেন ৬৮ রানের এক ধৈর্যশীল ইনিংস।
অন্যদিকে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে কম বয়সী বাংলাদেশী বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করেন তিনি।
উইকেটগুলো হলো- জো রুট, গ্যারি ব্যালান্স, বেন ডাকেট, মঈন আলী ও জন ব্যারিস্টো।-যুগান্তর
Post a Comment