এমন ওভার অাগে দেখিনি। মিরাজের স্পিন জাদুতে মুগ্ধ হয়ে অশ্বিনের টুইট
বিডিক্রিটিম : বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টেই সবার নজর কেড়েছেন ১৮ বছরের তরুণ মেহেদী হাসান মিরাজ। অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ প্রথম টেস্টেই দেখিয়েছেন স্পিন জাদু। আর মিরাজের স্পিনে মুগ্ধতা প্রকাশ করেছেন আইসিসির র্যাংকিংয়ের নাম্বার ওয়ান বোলার রবিচন্দ্রন অশ্বিন।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩ ওভার বল করে মাত্র ৬৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মিরাজের এই পারফরমেন্সের প্রশংসা করেছেন অশ্বিন। তিনি বলেন, “এই অফি ভালো। মেহেদি হাসান।”

এছাড়া আজ লাঞ্চের পর প্রথম ওভারে সাকিবের বলে দুইবার আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান মইন আলী। অশ্বিন এই ওভার নিয়ে টুইট করে বলেন, “টেস্ট ক্রিকেটে লাঞ্চের পরই এমন রোমাঞ্চকর প্রথম ওভার দেখিনি আগে।”

উল্লেখ্য, ইংল্যান্ড-বাংলাদেশ টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান করেছে ইংল্যান্ড।
Post a Comment