প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সর্বশেষ ২০১৫ সালের জুলাই-আগস্টে টেস্ট খেলেতে নেমেছিল বাংলাদেশ। প্রায় ১৪ মাস অাগে। তারপর অার টেস্ট ম্যাচে ন্মমা হয়নি মুসফিকদের। শেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে থাকা প্রথম ছয়জন এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশেও থাকছেন।
তারা হলেন – তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমু্দউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে, বদলে যাবেন বাকি পাঁচজন। সেই পাঁচজনকে এবার স্কোয়াডেই বিবেচনা করা হয়নি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দু’টো অভিষেক মোটামুটি চূড়ান্ত। তারা হলেন সাব্বির রহমান রুম্মান ও মেহেদী হাসান মিরাজ। খুব সম্ভবত স্কোয়াডে থাকা দুই পেস বোলারের মধ্যে একজনকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তিনি হলেন শফিউল ইসলাম।
যদিও টিম ম্যানেজমেন্টের একটি অংশের দাবি দুই পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। তবে, সেক্ষেত্রে বাদ পড়বেন শুভাগত হোম। শোনা যাচ্ছে উইকেটের পেছনে মুশফিকুর রহিমই দাঁড়াচ্ছেন। ফলে, নুরুল হাসান সোহানের অভিষেক এবারই না হওয়ার সম্ভাবনাই প্রকট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমু্দউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
Post a Comment