Header Ads

ঈদগা‌হ উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন মোস্তাফিজ

গ্রামের ঈদগা‌হ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন মোস্তাফিজ
সাতক্ষীরায় গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কাটার মাস্টারখ্যাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় কা‌লিগঞ্জ উপজেলার তারালী ইউ‌নিয়নের ‌তেতু‌লিয়া পূর্বপাড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি।
এ সময় মোস্তা‌ফিজুর রহমান গ্রামের ঈদগা‌হ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দেন।
নামাজ শেষে মোস্তাফিজ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িতে দুই লাখ টাক‍ায় কেনা একটি গরু কোরবানি করেন।
পরিবারের সঙ্গে ঈদ করতে গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসেন কাটার মাস্টার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.