Header Ads

‘বাংলাদেশ না হলে কোনো দেশই নিরাপদ নয়

‘বাংলাদেশ না হলে কোনো দেশই নিরাপদ নয়
নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন না দলটির সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান এবং ওপেনার অ্যালেক্স হেলস। তবে, মরগান ও অ্যালেক্সকে লজ্জায় ডুবিয়ে বাংলাদেশে আসছেন ইংলিশদের সাবেক দলপতি নাসের হুসাইন।
ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে নাসের হুসাইন এমনটিই জানিয়েছেন। তিনি বাংলাদেশে আসবেন স্কাই স্পোর্টসের হয়ে সিরিজটি কাভার দিতে।
নাসের বলেন, আমি বাংলাদেশে যাচ্ছি সিরিজটি কাভার করার জন্য এবং এখন পর্যন্ত কোনো কিছুই বুকিং দেইনি। খারাপ শোনালেও এটিই সত্যি যে, বিশ্বের কোনো জায়গা এখন নিরাপদ নয়। আমরা যেকোনো জায়গায় হুমকির শিকার হতে পারি। এটা লর্ডসেও হতে পারে।
তিনি আরও বলেন, আপনার কাছে যদি বাংলাদেশকে এ মুহূর্তে নিরাপদ না মনে হয়, তাহলে বিশ্বের কোন জায়গাটি আপনার কাছে নিরাপদ মনে হচ্ছে? নিরাপত্তার অজুহাত পেশাদারী ক্রিকেটে থাকতে পারেনা। এটা খুব লজ্জার ব্যাপার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.