নিউজিল্যান্ড সফরের আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ
অতীতের ভালো ফলাফলের উদাহরণ টেনে নান্নু বলেন, “গত বছর বিশ্বকাপের আগে ব্রিসবেনে আমাদের কন্ডিশনিং ক্যাম্প হয়েছিলো। আমাদের বোর্ড সামনের নিউ জিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় এমন ক্যাম্প করার পরিকল্পনা করছে।”
নিউ জিল্যান্ডে প্রত্যেক দলকেই ভালো করতে অনেক সংগ্রাম করতে হয়। পরিবেশের সাথে মানিয়ে নেয়াটা অনেক কঠিন বিশেষ করে উপমহাদেশের দেশগুলোর জন্য। অন্যদিকে আগে থেকে সেখানে গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নিলে ভালো কিছুর প্রত্যাশা করা যায়। এ প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “নিউ জিল্যান্ডের পরিবেশের সাথে প্রত্যেক দলকেই সংগ্রাম করতে হয়। তাই, মূল লড়াইয়ের আগে আমাদের ক্রিকেটাররা যদি কিছু সময় পায় তাহলে সেটা খুব ভালো হবে। আমাদের টিম ম্যানেজমেন্ট এই বিষয়ের নানা দিক নিয়ে বিবেচনা করছে এবং তারা যদি দেখে এই ক্যাম্প আসলেই ক্রিকেটারদের জন্য সহায়ক হবে তাহলে আমাদের বোর্ড অবশ্যই তার ব্যবস্থা করবে। কমপক্ষে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার সম্ভাবনা আছে।”
Post a Comment