Header Ads

অবশেষে নতুন পেস বোলিং কোচ পাচ্ছে মাশরাফিরা

কোর্টনি ওয়ালশই বাংলাদেশের নতুন বোলিং কোচ
অবশেষে নতুন পেস বোলিং কোচ পাচ্ছে মাশরাফিরা। বিশ্বের অন্যতম সেরা ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলার কোর্টনি ওয়ালশই হচ্ছে বাংলাদেশের নতুন বোলিং কোচ। বিসিবির এক গোপন সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। অাগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন এই ক্রিকেট দানব।
২০০১ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন। ৬ ফুট ৫” উচ্চতার ওয়ালশ উচ্চতার কারণে আলাদা এক সুবিধা পেতেন ফাস্ট বোলিং করতে। খেলেছেন ১৩২ টেস্ট। আর কোন ফাস্ট বোলার তার চেয়ে বেশি টেস্ট খেলননি। ফাস্ট বোলার হওয়া সত্ত্বেও ক্লান্তিহীন ভাবে টানা বল করতে পারতেন। টেস্ট ক্যারিয়ারে মোট বল করেছেন ৩০ হাজার ১৯টি। যা ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২৪.২৪ গড়ে মোট ৫১৯ টি উইকেট নিয়েছিলেন ওয়ালশ। যা ফাস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৫৬৩ উইকেট নিয়ে ১ নম্বরে গ্লেন ম্যাকগ্রা। ওয়ালশই প্রথম বোলার যিনি টেস্টে ৫০০ উইকেটের দেখা পেয়েছিলেন। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ওয়ালশ।টেস্টে ভয়ঙ্কর ওয়ালশ ওয়ানডেতে অবশ্য দারুণ কিছু করতে পারেননি। ২০৫ ম্যাচে নিয়েছেন ২২৭ উইকেট।ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মাত্র ১ বার। সেটাও রেকর্ড গড়ে। ১৯৮৬ সালে শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪.৩ ওভার বল করে ৩ মেডেন নিয়ে ৫ উইকেটের দেখা পান ওয়ালশ। রান দিয়েছিলেন মাত্র ১! এটাই সবচেয়ে কম রান দিয়ে ৪ বা তার বেশি উইকেট পাবার রেকর্ড।
মাশরাফির মতো অভিজ্ঞরা নিজেদেরকে তার অধীনে ঝালিয়ে নিবেন নিজেদের। আর তাসকিন দের মতো তরুণ তুর্কিরা নিজেদের বোলিং এ উন্নতি করিয়ে নিবেন। বোলিং গুরু হিসেবে ওয়ালশ বাংলাদেশী বোলারদের জন্যে আশীর্বাদ হয়ে আসুক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.