Header Ads

আশরাফুল যা কিছু করেছে, নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য - শিহাব চৌধুরী

এতদিন পরে জানা গেল সত্যিটা। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল স্বেচ্ছায় নয়, নিজের ক্যারিয়ার বাঁচাতেই তখন ম্যাচ ফিক্সিং করতে বাধ্য হয়েছিল। 
অাশরাফুল কেনো ফিক্সিং করেছিলো এতোদিন পর বললেন ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরী।
বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরী।
শিহাব চৌধুরী বলেছেন, আমি আশরাফুলকে দোষ দিচ্ছি না। তবে সেখানে আরো অনেকেই ছিলেন তারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। আশরাফুল যা করেছে, নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য। আমি আশা করবো সে ভালোভাবেই ফিরবে।
তিনি আরও বলেছেন, আমাদের মধ্যে ব্যক্তিগত কিছু নেই। দ্বিতীয় বার সুযোগ পাওয়ায় তার জন্য ভালো হয়েছে। আশরাফুল যা কিছু করেছে, নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য। সে আইসিসি ও বিসিবির হয়ে সাক্ষী দিয়েছে যে কারণে শাস্তি কমাতে পেরেছে, সবকিছু সহজ হয়েছে। আমি তাকে শুভকামনা জানাই।
আগস্টের ১৩ তারিখে শেষ হচ্ছে আশরাফুলের নিষেধাজ্ঞা। ম্যাচ পাতানোর শাস্তিস্বরূপ ঢাকা গ্লাডিয়েটর্সকে আজীবন ও শিহাবকে চৌধুরী ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তিস্বরূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) দূর্নীতি দমন কমিশন আশরাফুলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেন। আশরাফুলের সঙ্গে সঙ্গে মোশাররফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিনদের দিকেও আঙ্গুল উঠেছিলো। কিন্তু তারা নির্দোষ প্রমাণিত হন।

অারো খবর……

ওয়ার্নের প্রিয় ব্যাটসম্যান বাংলাদেশের আশরাফুল


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.