ওয়ার্নের প্রিয় ব্যাটসম্যান বাংলাদেশের আশরাফুল
তাকে ‘স্পিনের রাজা’ বললেও বেশি বলা হবে না; কিংবদন্তি বললেও কম বলা হবে। সেই শেন ওয়ার্ন যখন কোনো কিছু বলেন, তখন সেটাকে আলাদা গুরুত্ব দিতেই হবে। অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার জানালেন বাংলাদেশে তার প্রিয় ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

এক ভিডি বার্তায় শেন ওয়ার্ন নিজের পছন্দের ব্যাটসম্যানদের কথা জানান। তার এই তালিকায় আশরাফুল ছাড়া আরও আছেন – ভারতের শচিন টেন্ডুলকার, ইংল্যান্ডের গ্রাহাম গুচ, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, পাকিস্তানের সাঈদ আনোয়ার, শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ও জিম্বাবুয়ের ডেভিড হফটন।
তবে, দক্ষিণ আফ্রিকা দলের থেকে তিনি নিশ্চিত করে কারও নাম বলতে পারেননি। সেখানে শেন ওয়ার্ন যৌথ ভাবে রেখেছেন জ্যাক ক্যালিস ও হ্যান্সি ক্রনিয়েকে।
Post a Comment