Header Ads

ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লো ১৯ বছরের এক যুবক

বয়সটা মাত্র ১৯। খেলে থাকেন ইংলিশ কাউন্টি ক্লাব গ্লামরগ্যানের হয়ে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখানেই তার হাতেখড়ি। ওয়েলসের এই বালকই আজ শাস্ত্রীর ত্রাস হয়ে উঠবেন সেটি হয়ত রবি শাস্ত্রী নিজেও কল্পনা করেননি। রবি শাস্ত্রীর ৩১ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন ওয়েলসের ১৯ বছর বয়সী বালক অনেউরিন ডোনাল্ড।
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লো ১৯ বছরের এক যুবক
১৯৮৫ সালে বারোদার বিপক্ষে মুম্বাইর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৩ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। রবিবার তার সেই রেকর্ডেই ভাগ বসালেন ডোনাল্ড। কাকতালীয়ভাবে তিনিও ডাবল সেঞ্চুরি করার সময় ১২৩ বল মোকাবেলা করেন।
অথচ এই ডাবল সেঞ্চুরির আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে কোন সেঞ্চুরিই ছিল না ডোনাল্ডের। দলের ৯৬ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং করতে নামেন ডোনাল্ড। ১৫ ছক্কা এবং ২৬টি চারের সহায়তায় ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষপর্যন্ত ১৩৬ বলে ২৩৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডোনাল্ড।
১০০, ১৫০ এবং ২০০ রানের মাইলফলকগুলো ছক্কার মাধ্যমেই স্পর্শ করেন। অথচ তিনি আউট হওয়ার পর পর্যন্ত জানতেন না দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি কত বলে।
রেকর্ডে ভাগ বসিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘উইকেটটি ভালো ছিল। মাঠ ছোট হওয়ার কারণে বোলারদের জন্য কষ্ট হচ্ছিল। আমি জানতাম  গ্ল্যামরগ্যানের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ প্রথম শ্রেণীর রানের রেকর্ডটি এই মাঠেই। তাই ভালোই লাগছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.