মোস্তাফিজ ঢাকা ছাড়ছেন আগামীকাল
বর্তমান ক্রিকেট বিশ্বের বিস্ময় বাংলাদেশের পেস সেনশেসন মোস্তাফিজুর রহমান ভিসা পেলেই চলে যাবেন ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলার জন্য এমন কথাই শোনা যাচ্ছিল। আইপিএল মাতিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মোস্তাফিজ এবার মাতাবেন ইংল্যান্ড। কাউন্টিতে সমান তালে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ চললেও তিনি কেবল রঙিন পোশাকেই খেলবেন দলটির হয়ে।
অবশেষে ইংল্যান্ডের ভিসা পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আগামীকাল সকাল ১০টায় ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই ক্রিকেটার।
ইংলিশ কাউন্টির দল সাসেক্স মোস্তাফিজকে দলে নিয়েছে। আইপিএলের পর ইনজুরির কারণে ক্লাবটিতে যোগ দিতে পারেননি ২০ বছর বয়সী এই পেসার। সর্বশেষ গত ১৩ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ফিজের। কিন্তু ভিসা পেতে দেরী হওয়ায় সেটি সম্ভব হয়নি।
ভারতে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর সবাই যেন উন্মুখ হয়ে আছে ইংল্যান্ডের মাটিতে তার বোলিং দেখার জন্য। এ কারণে কাউন্টিতে তার কবে কখন খেলা, এ নিয়েও অনেকের কৌতূহল। আপাতত আগামী ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কারণ, এরপরই শুরু যাবে নকআউট পর্ব। টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টের সেই নকআউট পর্বে জায়গা করে নিতে দুই টুর্নামেন্টেই নিজেদের পয়েন্ট টেবিলে কমপক্ষে ৪ নম্বরে থাকতে হবে সাসেক্সকে।
সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিঃ ২১ জুলাই রাত ১২টাই এসেক্সের বিপক্ষে, ২২ জুলাই রাত সাড়ে ১১টাই সারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে মোস্তাফিজের সাসেক্স। ২৪ জুলাই বিকাল ৪টাই গ্লস্টারশায়ারের বিপক্ষে, ২৭ জুলাই সন্ধ্যা ৭টাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে সাসেক্স। ২৮ জুলাই রাত সাড়ে ১১টাই গ্ল্যামরগানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে এবং ৩০ জুলাই বিকাল ৪টাই সামারসেটের বিপক্ষে ও ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টাই কেন্টের বিপক্ষে ওয়ানডে ম্যচে মুখোমুখি হবে সাসেক্স।
Post a Comment