মোস্তাফিজের ইনজুরির কারণ জানা গেল
মোস্তাফিজ চায় ম্যাচের মধ্যে নতুন নতুন কিছু করতে, যেটাতে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। ও জানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিন তাকে কেউ না কেউ মনিটর করছে, তার বোলিং সম্পর্কে কিছু জানছে। ও ওটা থেকে ছোটখাটো পরিবর্তন আনতে চায়। হয়তো ওখান থেকে ছোটখাটো একটু লাগতেই পারে; কিন্তু আমার মনে হয় না এমন সিরিয়াস কিছু। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি বিশ্বাস করি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে

সোমবার মোস্তাফিজুর রহমানে ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এসব কথা বলেছেন।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে
সোমবার মোস্তাফিজুর রহমানে ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এসব কথা বলেছেন।
খালেদ মাহমুদ সুজন আরও বলেন, মোস্তাফিজ তার বোলিংয়ে নতুন একটা পরীক্ষা করতে চেয়েছিল। ও নতুন নতুন কিছু শিখতে চায়, তাই ব্যাথাটা হয়তো সেখান থেকে আসতে পারে। আর আন্তর্জাতিক ক্রিকেটে ও হঠাৎ করেই এসেছে, একটু বেশি বোলিং করে ফেলেছে। প্রত্যাশা ও মানসিক চাপ থেকেও হতে পারে। এমনকি ও যেভাবে স্লোয়ারগুলো মারে তাতে নতুনত্ব আনতে গিয়েও হতে পারে।
তবে মোস্তাফিজ কিছুটা ইনজুরিপ্রবণ হলেও বাকি খেলোয়াড়দের ফিটনেসে দারুণ খুশি সুজন। আন্তর্জাতিক অঙ্গনে বড় বড় ম্যাচ খেলতে গেলে ছোটখাটো ইনজুরি নিত্যনৈমিত্তিক ব্যাপার বলে মনে করেন তিনি। এছাড়াও আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের সকল কোচিং স্টাফরা ঢাকায় চলে আসবেন বলে এসময় জানান জানান বিসিবির এই পরিচালক।
Post a Comment