Header Ads

১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙে দেন ইয়াসির

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে ৬ উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুনভাবে ফিরেছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ।
১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ
নিষিদ্ধ ডোপ নেয়ায় তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে লর্ডস টেস্টের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙে দেন ইয়াসির।
মাত্র ১৩টি ম্যাচ টেস্ট ম্যাচ খেলে ৮১ উইকেট নিয়ে সবার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার চার্লি টার্নার। সে থেকে পার হল শতাব্দী। কিন্তু কেউ পারেনি তাঁর চূড়ায় উঠতে। শেষমেশ প্রায় ১২৩ বছর পর সবাইকে তাক লাগিয়ে দিলেন পাক এই ক্রিকেটার। ভাঙলেন চার্লির রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৯ ওভার বল করে ৭১ রান দিয়ে ইয়াসির শিকার করেছেন ৬টি উইকেট। একই সঙ্গে ১৩টি টেস্ট খেলা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৮২টি উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বোলার টম রিচার্ডসন টার্নারের দ্বারপ্রান্তে গিয়েও ছোঁয়া হয়নি স্বপ্নের রেকর্ড। ১৮৯৮ সালে টম মেলবোর্ন টেস্টে খেলেছিলেন ক্যারিয়ারের ১৩তম ম্যাচটি। ওই ম্যাচে পেয়েছিলেন মাত্র ২ উইকেট। ফলে ১৩ টেস্ট থেকে তাঁর নামের পাশে রয়েছে ৭৮টি উইকেট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.