সাকিব দারুন একটি ইনিংস খেলে আমাদের জয় নিশ্চিত করেছ-গেইল
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে জয়ের ধারায় ফিরেছে সাকিব-গেইলের জ্যামাইকা তালাওয়াশ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা শক্তিশালী গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শনিবারের ম্যাচে ২৫ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয় পায় দলটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ডেল স্টেইন ও ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিংয়ে ১২৮ রানে থামে গায়ানার ইনিংস। ওয়াসিম ও স্টেইন দুটি করে উইকেট শিকার করেন।
সাকিব আল হাসান ২ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে সাকিবের দল জ্যামাইকা।
পরবর্তীতে সাকিব আল হাসানের ৪৭ বলে ৭ চারের সাহায্যে ৫৪ রানের অপরাজিত ইনিংস ও ক্রিস গেইলের ২৯ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৪৫ রানের আগ্রাসী ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় জ্যামাইকা।
অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচ সেরা হন সাকিব। দারুন পারফর্মেন্সের পরও দলকে জয় এনে দিতে পেরে খুশী বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কার নেয়ার সময় সাকিব বললেন,
‘শুরুতে চার উইকেট হারানো কাম্য ছিল না। যার কারনে কিছুটা চাপে ছিলাম আমরা।
কিন্তু আমরা জানতাম উইকেটে সময় কাটালে ব্যাটিংটা সহজ হয়ে যাবে এবং আমি সেটাই করতে চেয়েছি।’
সাকিবের ইনিংসের প্রশংসা করেছেন দলের অধিনায়ক ক্রিস গেইল। পয়েন্ট টেবিলে তৃতীয়তে থাকা জ্যামাইকা জয়ের ধারায় ফেরায় উচ্ছ্বসিত গেইল বললেন,
‘আমি চেয়েছিলেন কিছুক্ষণ বিশ্রাম নিতে কিন্তু হটাৎ আমি শুনলান ৪ উইকেট পড়ে গেছে। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়নি। সাকিব দারুন একটি ইনিংস খেলে আমাদের জয় নিশ্চিত করেছে আর আমরা তাকে সঙ্গ দিয়েছি।’
উল্লেখ্য যে, গায়ানার বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে উঠে এসেছে সাকিবদের জ্যামাইকা। আগামীকাল ভোর পাঁচটায় ঘরের মাঠে সেন্ট কিটসের মুখোমুখি হবে জ্যামাইকা।
Post a Comment