মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন শুরু হচ্ছে আজ
ছুটি শেষ হয়েছে। সাতক্ষীরা থেকে ফেরার পরের দিনই অর্থাৎ, বৃহস্পতিবার থেকে মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন শুরু হচ্ছে। চলবে প্রায় তিন সপ্তাহ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শিরোপা জয়ের পাশাপাশি সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে ফেরার সঙ্গে সঙ্গে ডান পায়ের দুটি চোট নিয়েও ফিরেছেন মুস্তাফিজ। ঢাকা ফেরার পরের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা তার পুস্টিগত সমস্যার কথাও জানিয়েছিলেন। বৃহস্পতিবার থেকে এর সবকিছু নিয়েই কাজ শুরু হবে।
তাই বলে শতভাগ ফিট হতে তিন সপ্তাহ সময়ই লাগবে এমন নয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা সর্বোচ্চ সময়। সর্বনিম্ন ৮-১০ দিন সময় লাগতে পারে। তবে বল করতে পারার মতো ফিট হতে কত সময় লাগতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
জানিয়ে রাখা ভালো, এই পুনর্বাসনের উপরেই নির্ভর করছে মুস্তাফিজের সাসেক্সের হয়ে খেলতে যাওয়া।
Post a Comment