Header Ads

দ্বিস্তর টেস্টের সঙ্গে ওয়ানডে ফরম্যাটের কোন সম্পর্ক না থাকলেও,শীর্ষ দলগুলোর বিপক্ষে ওয়ানডে খেলার সমান সুযোগ পাবে না বাংলাদেশ



র‍্যাংকিং অনুযায়ী, দ্বিস্তর টেস্টের দ্বিতীয় স্তরের দল হবে বাংলাদেশ। সেক্ষেত্রে বড় বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার সুযোগ তো হারাবেই, সঙ্গে ওয়ানডে ম্যাচের সংখ্যাও কমে আসবে। ওয়ানডেতে সেরা দল হিসেবে জায়গা করে নিতে চলা বাংলাদেশ সেক্ষেত্রে পড়বে নতুন বিপদের মুখে।
দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমনই সম্ভাবনা।
সরাসরি দ্বিস্তর টেস্টের সঙ্গে ওয়ানডে ফরম্যাটের কোন সম্পর্ক না থাকলেও, দ্বিতীয় স্তরের দল বলেই টেস্ট খেলুড়ে শীর্ষ দলগুলোর বিপক্ষে ওয়ানডে খেলার সমান সুযোগ পাবে না বাংলাদেশ। কারণ, তিন ফরম্যাটেই মূলত খেলা হয় দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে।
বাংলাদেশ দ্বিতীয় স্তরে নেমে গেলে শীর্ষ সাত দলের কারো সাথে পরের দুই বছরে আর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারবে না। তার অর্থ বাংলাদেশে শীর্ষ কোনো দল শুধু ওয়ানডে সফর করতে আসার সম্ভাবনা শূন্যের কোঠায়। কারণ, দলগুলো নির্দিষ্ট কোনো একটি ফরম্যাটে কোথাও সফর করতে যাওয়া মানেই তাদের পূর্ণাঙ্গ একটি সফরের সময় নষ্ট।
এমন অবস্থায় ওয়ানডে র‍্যাংকিংয়ের উপরে উঠতে থাকা বাংলাদেশের অবস্থা নেতিবাচক হতে পারে। শীর্ষ দলগুলোর বিপক্ষে শুধু টেস্ট খেলতে না পারা কিংবা এই ফরম্যাট থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়াটায় নয়; দ্বিস্তর পদ্ধতির টেস্ট অন্যান্য ফরম্যাটেও বাংলাদেশের জন্য সমস্যায় বয়ে নিয়ে আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.