ভারতের নাগরিকত্বের জন্য নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে চান এবি ডি ভিলিয়ার্স
তাই এবি ডি ভিলিয়ার্স ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চান। আর তার জন্য প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে আগ্রহী তিনি। আর ভারতের নাগরিকত্ব গ্রহণ করলে তো ভারতীয় ক্রিকেট দলের হয়েও খেলবেন এবিডি। একপাশে বিরাট কোহলি আর অন্যপ্রান্তে তখন এবি ডি ভিলিয়ার্স। তখন হয়তো যা ধরবে তাতেই সোনা ফলাবে ভারতীয় ক্রিকেট দল!
নাগ নামের এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটসম্যানকে প্রশ্ন ছুড়ে দেন, ভারতের বিরুদ্ধে সিরিজ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এখন আইপিএল। প্রায় সাত মাসের বেশি সময় আপনি ভারতের মাটিতে রয়েছেন। এতো দীর্ঘ সময় ধরে ভারতে রয়েছেন অথচ ভারতের নাগরিকত্ব নেবেন না কেন আপনি?
প্রশ্ন শুনেই ভিলিয়ার্সের জবাব, ‘কেন নয়। আমি ভারতের নাগরিকত্ব নিতে চাই। এর জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে চাই।’ যদিও পুরো বিষয়টাই কিন্তু মজার ছলে বলেছেন এবিডি।
Post a Comment