‘রাজা হয়ে এসেছিলাম, কিংবদন্তি হয়ে যাচ্ছি’ - ইব্রা
ফ্রেঞ্চ লিগে শনিবার নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার নিজের টুইটারে ইব্রা পোস্ট করেন ‘ফ্রেঞ্চ লিগে কাল শেষ ম্যাচ খেলার জন্য মাঠে নামছি, এখানে রাজা হয়ে এসেছিলাম এখন কিংবদন্তি হয়ে যাচ্ছি।’
শনিবার নান্তেসের বিরুদ্ধে প্যারিসের জার্সিতে শেষ ম্যাচ খেলবে ইব্রা। এটাই পিএসজি-র জার্সিতে সুইডিশ স্ট্রাইকারের শেষ ম্যাচ। তাই শুক্রবার ক্লাব ছাড়ার কথা টুইটারে জানিয়ে দিলেন তিনি।
২০১২-তে এসি মিলান ছেড়ে প্যারিসে যোগ দেওয়া ইব্রা ক্লাবকে চারবার লিগ ওয়ান দিয়েছেন। নীল জার্সিতে ১৭৮ ম্যাচ খেলে ১৫২টি গোল করেছেন।
২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে ১৫টি করে গোল করে ফ্রান্সের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। ফরাসি ফুটবলে নিজেক প্রতিষ্ঠিত করেছেন অসাধারণ স্কিল আর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে।
পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, ‘জ্লাতান জাদুকরী ফুটবলার। সে দারুণ এক খেলোয়াড়। ক্লাবে আমরা অনেক ভালো ও সুখের সময় কাটিয়েছি।’
গুঞ্জন শোনা যাচ্ছে ইব্রা পিএসজি ছেড়ে সম্ভবত মেজর লিগ সকার খেলতে লা গ্যালাক্সিতে যোগ দেবেন কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টর ইউনাইটেডে যোগ দিবেন।
Post a Comment