করুন নায়ারের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের জয় পেলো দিল্লি ডেয়ারডেভিলস
১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ বলে জয় পাওয়া দিল্লি ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে।
হায়দরাবাদের বারিন্দার স্রান ২টি এবং মুস্তাফিজ ১টি উইকেট লাভ করেন।
অন্যান্যদের ব্যর্থতার মধ্যে এক ডেভিড ওয়ার্নারের লড়াকু ৭৩ রানে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৮টি চার ও ১টি ছয়ে ৫৬ বলে অসাধারণ ইনিংসটি সাজান এই অজি তারকা, যেখানে দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি মাত্র ১৮ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে একক প্রদর্শনীতেই ইনিংস সমৃদ্ধ করে কাটার মাস্টার মুস্তাফিজের হায়দরাবাদ। দিল্লি ডেয়ারডেবিলসের পক্ষে কার্লোস ব্র্যাথওয়েট ২টি উইকেট এবং নাথান কৌল্টার নিল ও জেপি ডুমিনি ১ টি করে উইকেট শিকার করেন।
Post a Comment