Header Ads

পাঞ্জাবের শেষ দুই ম্যাচে দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে

ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পাঞ্জাবের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ড্যাশিং ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। এরফলে পাঞ্জাবের শেষ দুই ম্যাচে দেখা যাবে না মারকুটে এই ব্যাটসম্যানকে।
আগামী মাসে অজিদের ওয়েস্ট ইন্ডিজ সফরের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে দেশে ফেরত যাচ্ছেন এই অলরাউন্ডার।
কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড় ম্যাক্সওয়েল সাইড স্ট্রেনে ভুগছেন। এর আগে ইনজুরিতে পড়ে আইপিএল থেকে দেশে ফিরে গেছেন স্বদেশী স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ ও জন হ্যাস্টিং। আর সর্বশেষ ম্যাক্সওয়েল।
আইপিএলে নবম আসরের নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৬৮। ১১ ম্যাচে ১৯.৮৮ গড়ে করেছেন ১৭৯ রান।
ম্যাক্সওয়েলের এমন হতাশাজনক পারফরম্যান্সের ছাপ পড়েছে তার দলের ওপরও। ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ নম্বরে পাঞ্জাব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.