রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপেক্ষ সাকিব কার্যকরী ইনিংস
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরাবরই চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। কিন্তু খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছয় নম্বরে নেমে দারুণ সাফল্য পান কেকেআরের এই বাংলাদেশি অললাউন্ডার। সে ম্যাচে দলের জয়ে ৬৬ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন তিনি।
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপেক্ষ সাকিব সাত নম্বরে ব্যাট করতে নামেন। নিচের সারিতে ব্যাট করতে নেমে খুব ভালো কিছু করার সুযোগ না থাকলেও বিশ্বের অন্যতম সেরা অলাউন্ডার ছোট হলেও দারুণ একটি কার্যকরী ইনিংস খেলেছেন।
কলকতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে সাকিব মাত্র ১১ বলে ১৮ রানের হার না মানা একটি ইনিংস খেলেছেন। যাতে একটি চার ও একটি ছক্কার মার ছিল। তবে এই ইনিংসটি খেলতে গিয়ে সাকিব একবার জীবনও পেয়েছিলেন।টসে হরে সাকিবের দল প্রথমে ব্যাট করতে নেমে ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষের সামনে। গৌতম গম্ভীর ও মণীষ পান্ডের দুটি অর্ধশতকের ওপর ভর করেই এই বিশাল লক্ষ্য দাঁড় করায় তারা। এ ছাড়া আন্দ্রে রাসেল ৩৯ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন।
Post a Comment