Header Ads

রিজার্ভ ডে’র আবেদন নাকচ করলো ইসিবি

রিজার্ভ ডে’র আবেদন নাকচ করলো ইসিবি














চট্টগ্রামে আগামীকালের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একদিনের রিজার্ভ ডে অন্তর্ভূক্ত করার আবেদন করেছিলো। যা নাকচ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে এমনটি নিশ্চিত করেছে বলে জানায় ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমটি। এবারের সফরের টাইট শিডিউল এবং অভূতপূর্ব নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এসে কোন পরিবর্তন করতে পারছে না বলে জানিয়েছে ইসিবি।
মঙ্গলবার সকাল থেকেই বন্দর শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় ভারি বৃষ্টির কারণে ইংল্যান্ড দলের অনুশীলন বাতিল হয়ে যায়। বুধবারের আবহাওয়া বার্তাও সন্তোষজনক নয়, তবে বিকাল ৪টার পরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আর তাহলে ম্যাচের পরিধি কমে যাবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দু্ই ম্যাচ শেষে ১-১ এ সমতায় বাংলাদেশ ও ইংল্যান্ড। তাই তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.