ওয়ানডে বোলার র্রাংকিংয়ে সেরা দশে মাশরাফি – সাকিব
শুরুটা ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। অার সেই ম্যাচ দিয়ে ক্রিকেটে জন্ম হয় নতুন এক কিংবদন্তী ক্রিকেটার মাশরাফির নাম। অভিসেকই ২৬ রানে নেন ২ উইকেট। এখন পয়ন্ত বাংলাদেশ দলের সবচেয়ে সফল পেস বোলার তিনি। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তাছাড়া গত দুই বছরে নিজেকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। গড়েছেন অনেক ইতিহাস। তাইতো অারো একটি ইতিহাস গড়লেন ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বোলার র্রাংকিংয়ে নবম স্থানে উঠে অাসলেন তিনি।
বিশ্বের বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলেছেন তিনি। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে অাইসিসি ওয়ানডে র্রাংকিংয়ে নবম স্থানে মাশরাফি বিন মুর্তজা। তার অাগে রয়েছে ৬২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ অাফ্রিকার নতুন পেস বোলার রাবাডা। এবং মাশরাফির পরে রয়েছে অাফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৬১৯।
তবে অবনতি হয়েছে সাকিব অাল হাসানের। চার নম্বর থেকে নেমে এসেছেন ছয় নম্বরে। সাকিবের রেটিং পয়েন্ট ৬৬০। এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট এবং দুইয়ে সুনিল নারিন।
Post a Comment