Header Ads

মাশরাফিকে সম্মাননা দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মাশরাফিকে সম্মাননা দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৩৩তম ব্যাচের এক যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও দেশের প্রথম নারী ভাইস চ্যান্সেলর ড. ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করবে দর্শন বিভাগ।
এ উপলক্ষে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুগপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম রেজাউল হক দেহলভী আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
উল্লেখ্য, ১৬ কোটি বাঙালির আস্থার প্রতীক ও বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.