অনুশীলনে ইংল্যান্ডের আরো ছয় খেলোয়াড়
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ওয়ানডে দলের সঙ্গে আগেই ঢাকায় এসেছিলেন অ্যালিস্টার কুক। কিন্তু দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বলে আবার দেশে ফিরেছেন গেছেন তিনি। গত রোববারই ঢাকা ছেড়ে গেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
অবশ্য প্রথম টেস্টের আগেই আবার বাংলাদেশে ফেরার কথা রয়েছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক কুকের। তবে এরই মধ্যে আরো ছয় টেস্ট খেলোয়াড় ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোমবার চট্টগ্রামে পৌঁছে মঙ্গলবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনেও যোগ দিয়েছেন তাঁরা।
এই ছয় খেলোয়াড় হলেন-স্টুয়ার্ট ব্রড, জাফর আনসারি, জো রুট, হাসিব হামিদ, মার্ক উড ও গ্যারেথ বেটি।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। আর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইংল্যান্ডের টেস্ট দল : অ্যালিস্টার কুক, মইন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
Post a Comment