Header Ads

তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশ

তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশ
সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (বুধবার) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বর্তমান সিরিজে ১-১ সমতা। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের শেষ একদিনের ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালের। বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।
প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে কিন্তু দ্বিতীয় ম্যাচে বোলিং নৈপুণ্যে সহজ জয় পেয়েছে টাইগাররা। অধিনায়ক মাশরাফি ২৯ বলে ৪৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ৮৮ বলে ৭৫ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে প্রায় ১ বছর পর দলে ফিরে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হাতে ১  উইকেট নিয়েছেন নাসির হোসেন। ইংল্যান্ডের পক্ষে অধিনায়ক বাটলার করেছেন ৫৭ রান। এদিকে বাটলারের আউটের পর উৎযাপনের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ও সাব্বির রহমানের। ম্যাচ শেষে মাঠের জের গড়িয়েছে দুই দলের খেলোয়াড়দের করমর্দন করার সময়ও। জনি বেয়ারস্টো ও তামিম ইকবালের হাত মেলানোকে কেন্দ্রে করে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বেন স্টোকস। করমর্দনের সময় জনি বেয়ারস্টোর সাথে অসাবধনতাবশত একটু ধাক্কা লেগে যায় তামিম ইকবালের। যা দেখে পিছন থেকে এসে তামিমকে ইচ্ছে করেই ধাক্কা মারেন বেন স্টোকস। পরে সাকিব আল হাসানের নেতৃত্বে বিষয়টি আর বেশি দূর গড়ায় নি।  তাই, সিরিজের জমজমাট লড়াইয়ের পাশাপাশি খেলার বাহিরের ঘটনার কারণে শেষ ম্যাচকে ঘিরে উত্তেজনা আরো বেড়ে গেছে বহুত গুনে।
ঘরের মাঠে টানা ৭ টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। এদিকে বাংলাদেশের সাথে এখন পর্যন্ত একটি সিরিজ না হারা ইংল্যান্ড চাইবে সেটা ধরে রাখতে। একদিনের ক্রিকেটে এপর্যন্ত ১৮ বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র চারটি ম্যাচে অন্যদিকে ইংল্যান্ডের জয় ১৪ টিতে। তবে সর্বশেষ ছয় বারের দেখায় চারটিতেই জয়ী দল ছিলো বাংলাদেশ। বর্তমান একদিনের ক্রিকেট র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের থেকে দুই ধাপ উপরে আছে ইংল্যান্ড। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নাম্বারে অন্যদিকে ১০৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে পাঁচ নাম্বারে।
বাংলাদেশ দলে তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন হবার সম্ভাবনা কম। অন্যদিকে ইংল্যান্ড প্রথম ও দ্বিতীয় ম্যাচের একই একাদশ নিয়েই মাঠে নামতে পারে।
তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.