Header Ads

মোস্তাফিজের নামতো হয়ে গেছে কাটার মাস্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০, ২০১১ ও ২০১২ সালের ক্রীড়াবিদদের  ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ এর মাধ্যমে সম্মানিত করা হয়।
এখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ক্রিকেটার হিসেবে পুরস্কার পান সাকিব আল হাসান ও খালেদ মাসুদ পাইলট। প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট দল ও ক্রিকেটারদের প্রশংসা করেন।
মোস্তাফিজের নামতো হয়ে গেছে কাটার মাস্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেখ হাসিনার সরকারের সময়েই বাংলাদেশ পেয়েছিলো টেস্ট স্ট্যাটাস। সেটি উল্লেখ করে তিনি বলেন,  “আমাদের সরকারের আমলেই আইসিসি বাংলাদেশকে পূর্ণসদস্যের মর্যাদা দেয়। আমাদের আমলেই বাংলাদেশ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে পৃথিবীকে অবাক করে দেয়।”
এদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে নানান সমালোচনা করা হতো আমাদের ক্রিকেটকে। সেটি তুলে ধরেন প্রধানমন্ত্রী,  “আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই, তখন বলাবলি হয়, বাংলাদেশ নাকি বিভিন্ন দেশের প্রধানের সঙ্গে লবিং করে টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এখন তাদের মুখের সামনে বলতে হয়, আমাদের ছেলেরা পারে।”
সাকিব তো পুরস্কার পেয়েছেন এছাড়া কিছু ক্রিকেটারে নাম উল্লেখ করার পাশাপাশি তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এখন তামিম, মাশরাফি, মুশফিকের মতো খেলোয়াড় আছে। মুস্তাফিজ একদম নতুন। তার নাম তো হয়ে গেছে কাটার মাস্টার। এদের সবাইকে ধন্যবাদ জানাই।”
বাংলাদেশ ক্রিকেটাররা বাহিরে টাইগার নামেই পরিচিত। সেটি উল্লেখ করে প্রধানমন্ত্রী একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন। তিনি বলেন,  “পৃথিবীর সব দেশ রয়েল বেঙ্গল টাইগারদের হিসেব করে চলে। টাইগাররাও সেটা জানে। ইনশাল্লাহ, আমরা একদিন বিশ্বকাপ জিতব।”
উল্লেখ্য, এবারে ২০১০-২০১২ সালের মোট ৩২ জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়। এর মাঝে ক্রিকেটার হিসেবে ছিলেন দুইজন। এর আগে ক্রিকেটার হিসেবে এই সম্মানে ভূষিত হয়েছিলেন আকরাম খান ও মোহাম্মদ রফিক।
এদিকে প্রতি বছরের ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ‘স্পোর্টস-ডে’ হিসেবে পালন করে জাতিসংঘ। এখন থেকে বাংলাদেশও ৬ এপ্রিল ক্রীড়া-দিবস হিসেবে পালন করবে বলে ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.