বেতন মাসে ১৩ লাখ টাকা
বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে আসছেন কোর্টনি ওয়ালশ। নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য সুখবর। আর ওয়ালশের জন্য বড় অংকের অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশ, মাশরাফি বিন মুর্তজা-তাসকিন আহমেদদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রতি মাসে ১২ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার অর্থ নেবেন। বাংলাদেশি মূল্যমানে সেটা প্রায় ১৩ লাখ টাকার মতো। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেডেইলি স্টারকে।
সবকিছু ঠিক থাকলে শনিবার রাতেই ঢাকায় পৌঁছাতে যাচ্ছেন কোর্টনি ওয়ালশ। এদিকে, ঈদুল আযহার কারণে আগামী সপ্তাহেই ছুটিতে যাচ্ছে জাতীয় দলের সব ক্রিকেটাররা। মাঠে ফিরতে ফিরতে ১৬ সেপ্টেম্বর।
সেক্ষেত্রে বাংলাদেশে থাকার ব্যাপারটি ওয়ালশের উপরই ছেড়ে দিচ্ছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ হলে আপাতত বাংলাদেশে থাকবেন কিনা, সেটা নির্ভর করছে তার (কোর্টনি ওয়ালশ) উপরেই। সামনেই ঈদের ছুটি। এখানে কোন কাজ থাকবে না আপাতত। যদি থাকতে চান তাহলে তাহলে থাকতে পারেন। না হলে ১৫ তারিখে ফিরলেই হচ্ছে।’
জানিয়ে রাখা ভালো, প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের মাসিক সাড়ে ২২ হাজার ডলার বেতন পান। বাংলাদেশি মূল্যে যা দাঁড়ায় প্রায় ১৯ লক্ষ টাকা।
Post a Comment