Header Ads

২২ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন অামির

২২ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন অামির
পাকিস্তানের বোলার আমির ব্যাট হাতেও দারুণ। চমক দেখিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। ততক্ষণে ম্যাচ হারা শেষ পাকিস্তানের।
ইংল্যান্ডের বিশ্বরেকর্ড করা ৪৪৪ রান পাড়ি দেয়া যে সম্ভব নয়, তা অনেক আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তান ২৭৫ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড ম্যাচ জেতে ১৬৯ রানে।
তবে শেষ বেলায় ব্যাট হাতে তাণ্ডব দেখালেন মোহাম্মদ আমির। বল হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ব্যাট হাতে তিনি যা দেখিয়েছেন তা চমকই বলতে হয়। ২৮ বলে তিনি করেছেন ৫৮ রান। চার-ছক্কার তাণ্ডবে ফিফটি করেছিলেন মাত্র ২২ বলে। তাও শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে। যে কনো পেস বোলার হিসাবে এটাই প্রথম।
৫টি চার আর ৪টি ছক্কায় সাজানো তার ইনিংস। ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের তার ইনিংসটিও স্মরণীয় হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.