আশরাফুলের মাঠে নামা নিয়ে কথা বললেন অাকরাম খান
জাতীয় দলের সাবেক দলনেতা ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক আকরাম খান মুখ খুলেছেন আশরাফুলের খেলা নিয়ে। মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।
বিসিবির এ শীর্ষ কর্মকতা বলেন, নিষেধাজ্ঞা উঠলেও বিসিএল-এ আশরাফুলের খেলা নির্ভর করছে নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্তের ওপর। তারা রাজি হলেই খেলতে পারবেনসাবেক এই অধিনায়ক। তবে বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তাকে অপেক্ষায় থাকতে হবে ২০১৮ সাল পর্যন্ত।আকরাম খানের কথায় পরিস্কার ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিসিএলে আশরাফুলের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। তিনি তামিম-সাকিবদের মত বিসিএল কাঁপাতে মাঠে নামতে পারবেন কিনা সেটা নিয়ে এখনো শঙ্কা। বিসিবিও পরিস্কার করতে করতে পারিনি এই বিষয়টি। তবে শিগগিরই এই বিষয়ে পরিস্কার বার্তা জানা যাবে যে, আশরাফুল খেলতে পারবেন না এবারও দর্শক হয়ে থাকবেন।এর আগে আইসিসি যা জানায় তাকে পরিস্কার জাতীয় দল ও বিপিএল ছাড়া সব ধরনের লিগে খেলতে পারার কথা আশরাফুলের। সেখানে বিসিএল নিয়েই কাটেনি খটকা।
Post a Comment