Header Ads

স্বপ্নের পদক নিয়ে অবশেষে মস্কোর বাসায় ফিরেছেন মার্গারিটা মামুন

পদক নিয়ে বাড়ি ফিরলেন মার্গারিটা মামুন
অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মার্গারিটা মামুন তার স্বপ্নের পদক নিয়ে অবশেষে মস্কোর বাসায় ফিরেছেন। বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনায় তাকে পরিবারের কাছে পৌছে দেওয়া হয়।
স্বর্ণকন্যার জন্য অধীর হয়ে অপেক্ষায় ছিলেন প্রিয়জনরা। ব্রাজিলের রিও থেকে মাদ্রিদ এবং সেখান থেকে মস্কো পৌছাতে প্রায় ১৫ ঘন্টা সময় লেগেছে মার্গারিটার।
স্থানীয় সময় গভীর রাতে বাসায় ফিরলেও এপার্টমেন্টের বাসিন্দাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এ জিমন্যাস্ট।
এসময় বাবা আব্দুল্লা আল মামুন এবং মা এন্নিয়া মামুনের সঙ্গে আবেগে আপ্লুত হন ২০ বছর বয়সী জিমন্যাস্ট।
মস্কো থেকে মার্গারিটার ফুপাতো ভাই নওরোজ খান চ্যানেল আই অনলাইনকে জানান, স্বপ্নের অর্জন ধরা দেওয়ার দেশে কিংবা বিদেশে মার্গারিটার জন্য এখন তাদের গোটা পরিবারই গর্বিত।
বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিয়ে মার্গারিটা মামুন নিজেও গর্ব বোধ করেন।
রিও অলিম্পিক ভিলেজে গোল্ড জয়ের পর একজন বাংলাদেশী ভলান্টিয়ার তার সঙ্গে দেখা করতে আসেন, বাসায় ফিরে নিজের পরিবারকে এ গল্প করেছেন মার্গারিটা মামুন।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.