Header Ads

ক্রিকেটার অারাফাত সানির বাবা ইন্তেকাল করেছেন

একটি দুসংবাদ। ক্রিকেটার আরাফাত রহমান সানির বাবা মারা গেছেন। জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বাবা আব্দুর রহিম ইন্তেকাল করেছেন।
শনিবার দিবাগত রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। বেশ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগছিলেন।
শনিবার দিবাগত রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
আব্দুর রহিম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সানির বোলিং অবৈধ ঘোষণা করে আইসিসি। এই নিষেধাজ্ঞা কাটাতে চূড়ান্ত পরীক্ষা দিতে ছয় সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে তার। এখন বাবার মৃত্যুশোক নিয়েই অস্ট্রেরিয়ায় যেতে হবে তাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.