বাংলাদেশ সফরে না অাসলে বাদ পড়বে ইংল্যান্ড দল থেকে
ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস অক্টোবরে বাংলাদেশ সিরিজে যাবার সিদ্ধান্ত এখনো নিতে পারেন নি। তথ্য অনুসারে, হেলস সিরিজটি বর্জন করার চিন্তা করছেন কিন্তু টেস্ট দলে তার আসনটি হারানোর বিষয়টিও তাকে ভাবাচ্ছে তাকে।
পরিবার আর বন্ধুদের কথা চিন্তা করে অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে ইংল্যান্ডের স্কোয়াডে থাকতে চাইছিলেন না অন্যদিকে অনেক কষ্টে টেস্ট দলে পাওয়া সুযোগটিও হারাতে চাইছেন না এই ক্রিকেটার।
পরিবার আর বন্ধুদের কথা চিন্তা করে অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে ইংল্যান্ডের স্কোয়াডে থাকতে চাইছিলেন না অন্যদিকে অনেক কষ্টে টেস্ট দলে পাওয়া সুযোগটিও হারাতে চাইছেন না এই ক্রিকেটার।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচের আগে ট্রেন্ট ব্রীজে অ্যালেক্স হেলস বলেন, “একটা সিদ্ধান্তে পৌঁছানো অনেক কঠিন। এটা আপনার একার সিদ্ধান্ত তবে বন্ধু-বান্ধব, পরিবার, কাছের মানুষদের সাথে কথা বলা উচিত এবং তাদের সিদ্ধান্ত জানা উচিত।”
সিদ্ধান্ত নেয়াটা সবার পক্ষেই কঠিন বলে মনে করেন হেলস। তিনি আরো যোগ করে বলেন, “এটা সবার জন্য কঠিন। সফর সামনে এগিয়ে আসছে এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যদি একটিও শঙ্কা দেখা দেয় তবে আমি আমার টেস্ট দলের জায়গাটি ছেড়ে দিবো। একটি সিদ্ধান্ত পৌঁছাতে অনেক বিষয় থাকে। তাই আমি আমার নিজের, পরিবার, বন্ধু-বান্ধব, পেশা সব বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নিবো। এটা অনেক কঠিন সিদ্ধান্ত।”

ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৩৫ টি একদিনের ম্যাচ খেলে ১১২০ রান করেছেন হেলস। অন্যদিকে ১১ টেস্টে করেছেন ৫৭৩ রান। একদিনের দলে নিজের আসনটি পাক্কা করলেও টেস্ট দলের নিয়মিত সদস্য নন হেলস। সম্প্রতি পাকিস্তানের সাথে শেষ হওয়া টেস্ট সিরিজে খুব বেশি ভালো করতে পারেন নি হেলস। চার টেস্টের আট ইনিংসে ব্যাট করে ১৮ গড়ে করেছেন মাত্র ১৪৫ রান। তারপরেও বাংলাদেশ সফরে আর একটি সুযোগ পেতে পারেন এই ক্রিকেটার। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে এখন হেলসের সিদ্ধান্তের উপর।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টেস্ট খেলতে ঢাকায় পা দিবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বিডিক্রিটিম.কম
Post a Comment