বাংলাদেশের দিকে তাকিয়ে অাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
গত বছর বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। পাকিস্তানের ওই সফরে দারুণ খেলে বাংলাদেশ। আবার হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের লড়াই! তবে এটি কেবল অসংখ্য ভক্তদের প্রশ্যাতাই।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজের সফর একরকম চূড়ান্ত করা হয়। কিন্তু এর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড পাকিস্কানকে না বলে দেয়। লাহোরে জঙ্গি হামলার পড়ে বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে পাকিস্তানের ক্রিকেট।
কোনো দেশ পাকিস্তান সফরে আসতে রাজি হচ্ছে না। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এক সময় পাকিস্তান সফরে যেতে চায়নি। সিরিজের জন্য পাকিস্তানের চোখ এখন বাংলাদেশের দিকে।
গুলশানে হামলার পরেও বাংলাদেশ সফরের জন্য অবিচল ইংল্যান্ড। ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসে কিনা এদিকে তাকিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসলে বিভিন্ন দেশ পাকিস্তানে সফরের উৎসাহ পাবে বলে মনে করেন পিসিবির কার্যনির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি।
তিনি বলেন, ইংল্যান্ড বাংলাদেশে খেলতে আসলে কোন দলেরই পাকিস্তানে খেলতে আসার সমস্যা হবে না। তিনি আরও বলেন, এই সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে সবাই আলাদা চোখে দেখছে।
Post a Comment