Header Ads

বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসির হোসাইন

ইংলিশদের বাংলাদেশ সফর নিয়ে আলাপ আলোচনা চলছে ইংল্যান্ডেও। এবার টাইগারদের বিপক্ষে ইংল্যান্ডের দল নিয়ে কথা বললেন দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেইন। এসময় তিনি টাইগারদের বিপক্ষে লড়াইয়ের জন্য ইংলিশ শিবিরে কাদের স্থান পাওয়া উচিত আর কাদের বাদ দেওয়া উচিত সে ব্যাপারে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
নাসের বাংলাদেশ সফরে ইংল্যান্ড
দলে অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ইয়ান বেলকে চান না। তিনি বলেন, বেলের জায়গায় ভবিষ্যত তারকাদের দলে সুযোগ দেয়া উচিত।
নাসের হুসেইন বলেন, উপমহাদেশে বেলের দুর্দান্ত রেকর্ড নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে তার ব্যাটিং গড় ৪০ এর কাছাকাছি। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে তার পারর্ফম ভালো হয় নি। যার কারণে পরে সে দল থেকেও বাদ পড়েছে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরে নতুন কাউকে চাচ্ছি। বেলের ভালো করার ক্ষমতা থাকলেও ভবিষ্যত তারকাদের দিকে তাকিয়ে আছি আমি।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস ইয়ান বেলের সাথে দেখা করেছেন। প্রতিবেদন অনুযায়ী, বেল সাদা জার্সিতে ইংল্যান্ড দলে ফেরার বাসনার কথা ইংল্যান্ড কোচকে জানিয়েছেন। অন্যদিকে বেইলিসও বাংলাদেশ সফরের জন্য বেলকে বিবেচনায় নিতে চাইছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.