বোলিং শুরু করছেন সৌম্য
বাংলাদেশ জাতীয় দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। এমনকি টেস্ট ম্যাচে বিশেষজ্ঞ পেসার হিসাবেও খেলেছেন তিনি; কিন্তু গত একবছর ধরে পুরোদস্তর ব্যাটসম্যান হয়ে উঠেছেন খুলনা বিভাগের এ ক্রিকেটার। ইনজুরির কারণে বোলিং করা হয়নি তার। তবে আবার আন্তর্জাতিক ম্যাচে বোলিং করবেন বলে জানান এ প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করেন সৌম্য। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বোলিং ছেড়ে দিলেন কি না জানতে চাইলে সৌম্য বলেন, ‘না। বোলিং ছাড়বো না। ইনজুরির জন্য বোলিংটা কিছুদিন বন্ধ ছিলো। প্রিমিয়ার লিগে বোলিং শুরু করেছি। এখন আমি শতভাগ ফিট। আসা করি সামনে আরও বোলিং করতে পারবো।’
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং খুব বেশি করেননি সৌম্য। টি-টোয়েন্টিতে এক ওভার আর ওয়ানডেতে মাত্র সাত ওভার বোলিং করেছেন তিনি। তবে সে তুলনায় টেস্টে অনেক বেশি বল করেছেন। ৩ টেস্টে মোট ৩০.৪ ওভার বল করেছেন। ক্যারিয়ারের একমাত্র উইকেটটা টেস্টেই পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে আজহার আলির উইকেট পেয়েছিলেন সৌম্য সরকার।

Post a Comment