Header Ads

সাসেক্সের হয়ে অাজই মাঠে নামবে মোস্তাফিজ

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে গেলেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় বুধবার রাতেই তিনি ইংল্যান্ড পৌঁছান।
অাজই মাঠে নামবে মোস্তাফিজ
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাসেক্স নিজেদের জার্সি হাতে মুস্তাফিজের ছবি পোস্ট করেছে। উচ্ছ্বাস প্রকাশ করে তারা লিখেছে, ‘অবশেষে তিনি চলে এসেছেন। আগামীকালই (বৃহস্পতিবার) সাসেক্সের হয়ে ওর অভিষেক হয়ে যাবে।’
বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি-টোয়েন্টিতে অ্যাসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হবে বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে সাতটি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.