Header Ads

জেনে নিন এল ক্লাসিকোর সময়সূচী

স্প্যানিশ লা লিগার ২০১৬-১৭ মৌসুমের আনুষ্ঠানিক সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে এপ্রিলে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচের পরদিনই লিগে মুখোমুখি হতে হবে তাদেরকে। তবে লিগের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের ৩ তারিখ। আর দ্বিতীয় এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ২৩ এপ্রিল। এদিকে প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে মুখোমুখি হবে রিয়াল। আর ২০১৭ সালের ৯ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে আসবে অ্যাটলেটিকো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.