Header Ads

আগামী সেপ্টেম্বরে ওয়েস্টউইন্ডিজ সিরিজ আয়োজন করা যেতে পারে :পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গত শুক্রবার জানান আগামী সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করা হতে পারে যদিও সিরিজে কয়টি ম্যাচ হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। সেপ্টেম্বরে ভারতের মাটিতে একটি টেস্ট খেলার কথা থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পরে সেটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হওয়ার আশ্বাস দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এফটিফি অনুযায়ী আগামী অক্টোবরে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। নাজমুল হাসান পাপন জানান, খুব সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ভারত সফর করবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই খেলতে চাচ্ছে তাঁরা। “আমরা অক্টোবরে ভারত সফরে যেতে চেয়েছিলাম কিন্তু ওদের ব্যস্ততার কারণে সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। তারা আমাদের জিজ্ঞাসা করেছিল জানুয়ারিতে আমরা ফ্রি আছি কিনা কিন্তু ওই সময়ে আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে। তবে এখনো ঠিক নাগাদ কোন তারিখে একমাত্র টেস্ট সিরিজটি খেলা হবে সেটি জানা যায়নি।” “অক্টোবরে আমাদের ইংল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে তারপরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রয়েছে, তারপরেই আমরা নিউজিল্যান্ড সফরে যাবো। এই মাসে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ শেষ হবে, খেলোয়াড়দেরও হাতেও পর্যাপ্ত সময় নেই। আমরা ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সিরিজ নিয়ে আলোচনা করেছি এখনো কোন কিছুই নির্ধারণ হয়নি। তবে তারা এই সিরিজটি খেলার জন্য মুখরিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.