তামিম ইকবালের দলকে এবার হারিয়ে প্রথম পর্বে হারের জ্বালা মেটাতে চান নাসির হোসেন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বে আবাহনীর কাছে হেরে গিয়েছিল প্রাইম দোলেশ্বর। সেই আবাহনীর বিপক্ষেই রবিবার সুপার লিগে দোলেশ্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। তামিম ইকবালের দলকে এবার হারিয়ে প্রথম পর্বে হারের জ্বালা মেটাতে চান দোলেশ্বরের অলরাউন্ডার নাসির হোসেন।
শনিবার সংবাদমাধ্যমকে নাসির বলেন, ওই ম্যাচে আমাদের ত্রুটি খুব বেশি ছিল না। তারপরও ক্রিকেটে কপাল লাগে। তবে তো সব মিলিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করছি আমরা। যারা ভালো করবে তারাই জিতবে। মনের জ্বালা মেটাতে কালকের (রোববার) ম্যাচটা আমাদের জিততে হবে।
তিনি বলেন, আমাদের কাজ খেলা। আমরা সঠিকভাবে খেলার চেষ্টা করি। অন্যান্য দলের সঙ্গে যে রকম প্রস্তুতি থাকে আবাহনীর সাথেও তাই। আবাহনীর ম্যাচটি একটু ফোকাশ বেশি হয়। আবাহনী একটা বড় নাম; এ জন্য আপনারা মনে করছেন। কিন্তু আমরা খেলোয়াড়রা অমন কিছু (চাপ) মনে করছি না।
এসময় তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই কঠিন। সব দলের জন্য চ্যাম্পিয়নশিপ খোলা আছে। এখানে ৫টা ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিততে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। তবে চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হবে না।
প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে ২৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন নাসির। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ (৫৬ বলে) রান করার পর ৫ ওভার হাত ঘুরিয়ে নিয়েছিলেন একটি উইকেট।
Post a Comment