Header Ads

এই বছরও হচ্ছেনা ভারত সফর

এ বছর আর নয়, বাংলাদেশের আলোচিত ভারত সফরটা হতে পারে আগামী বছরের প্রথমার্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) দিয়েছে এমন ইঙ্গিত। এক টেস্টের ভারত সফরটা হওয়ার কথা ছিল আগামী আগস্টে। পরে জানা গেল সেপ্টেম্বরে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এ বছরই তা আর হচ্ছে না। তবে ইতিবাচক খবর হলো, কাল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিসিসিআইয়ের ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচিটিই আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের কোনো এক সময়ে টেস্টটি মাঠে গড়ানোর আশা জোগাচ্ছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে হাতে থাকা ফাঁকা সময়টিতেই বাংলাদেশের সঙ্গে টেস্টটি খেলতে পারে ভারত। প্রাথমিকভাবে হায়দরাবাদকে ভেন্যু ধরে রেখেছে বিসিসিআই। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হবে ২৪ জানুয়ারি। মার্চে শ্রীলঙ্কা সফরের আগেই ভারতে টেস্টটি খেলতে চায় বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল বললেন, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের কাছে সম্ভাব্য সূচি চেয়েছিল। আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝে একটা সময় জানিয়েছি।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.