আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে টানা দশটা ম্যাচে দারুণ পারফর্ম করলেও গত ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজুর রহমান। দিল্লির বিপক্ষে সেদিন দলের সবচেয়ে খরুচে বোলার মুস্তাফিজ চার ওভার বল করে ৩৯ রান দিয়েছিলেন। তবে আজ আবার স্বরূপে ফেরার সুযোগ কাটার মাস্টারের সামনে। আজ রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
মোহালিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
১১ ম্যাচ খেলে পাঞ্জাব ৪টিতে এবং সমানসংখ্যক ম্যাচ খেলে ৭টিতে জিতেছে হায়দরাবাদ।
দিনের অপর ম্যাচে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ারডেভিলস। বিশাখাপত্তনমে খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়। ১২ ম্যাচ খেলে মুম্বাই ৬টিতে এবং ১০ ম্যাচ খেলে ৬টিতে জয়ী হয় দিল্লি।

পুণে সুপার জায়ান্টের পর দিল্লী ডেয়ারডেভিলসের বিরুদ্ধেও উইকেট শূন্য। ধোনিদের বিরুদ্ধে সেই ম্যাচে উইকেট না পেলেও, মুস্তাফিজুরের ১৭ এবং ১৯তম ওভারে ম্যাচে ফেরে সানরাইজার্স হায়দারাবাদ। কিন্তু দিল্লী ডেয়ারডেভিলসের বিরুদ্ধে একেবারেই হতাশ করেছেন মুস্তাফিজুর।
তবে চলতি আইপিএলে দশ বা তার বেশি উইকেট পেয়েছেন যে বোলাররা, তাদের মধ্যে ইকনমি রেট সবচেয়ে ভাল মুস্তাফিজুরের। সুতরাং এক ম্যাচে মুস্তাফিজুরকে চেনা রূপে দেখা যায়নি বলেই তাকে নিয়ে হতাশ হয়ে পড়ার কারণ দেখছেন ক্রিকেট বিশ্লেকরা। আজকের ম্যাচেই আবার চেনা ছন্দে ফিরবেন কাস্টার মাস্টার, এমনটাই আশা ভক্ত-সমর্থকদের।
Post a Comment